IQNA

ইমাম হুসাইনের (আ.) শোকানুষ্ঠানের প্রতি সবাইকে গুরুত্বারোপ করতে হবে

12:15 - October 01, 2016
সংবাদ: 2601669
হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বুধবার (২৮ সেপ্টেম্বর) ধর্মীয় নগরী কোমে ধর্মতত্বের উচ্চতর ক্লাসে বক্তৃতাকালে বলেন: প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে শরিয়াতের বিধি-বিধান যথাযথভাবে মেনে চলা। আমরা যদি একটু গবেষণা করি তাহলে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে, আজকের পৃথিবীতে যত অশান্তি ও ফিতনা-ফ্যাসাদ রয়েছে, সেগুলোর মূলে একমাত্র কারণ হচ্ছে শরিয়াতি বিধানাবলী উপেক্ষা ও অমান্য করা।


তিনি বলেন: হালাল উপার্জন যেভাবে মানব জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তেমনভাবে হারাম উপার্জনও নেতিবাচক প্রভাব বিস্তার করে। কিন্তু এ বাস্তব সত্যটি আজকে আমাদের সমাজে অনেকটা উপেক্ষিত হচ্ছে। যার কারণে অনাচার ও দূর্নীতি বৃদ্ধি পাচ্ছে।

তিনি রাসূলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের (আ.) শাহাদতের স্মৃতিবিজড়িত মহররম মাসকে সামনে রেখে বলেন: আর মাত্র দুদিন পরই শোকাবহ মহররম মাস আমাদের মাঝে হাজির হবে। তাই এ মাসে আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব হচ্ছে যথাযোগ্য মর্যাদায় আজাদারি ও শোকানুষ্ঠান উদযাপন করা।

তিনি ইমাম হুসাইনের (আ.) ফজিলত সম্পর্কে বলেন: ইমাম জাফর সাদীক (আ.) বলেছেন যে, ইমাম হুসাইন হলেন হেদায়েতের আলোকবর্তিকা ও নাজাতের তরি। তাই আমরা যদি নাজাতের তরি পেতে চাই, তবে অবস্যই ইমাম হুসাইনের (আ.) জীবনাদর্শ মেনে চলতে হবে। শাবিস্তান

captcha