IQNA

সৌদি আরব ও কাতার সিরিয়ার ওপর আক্রমণের জন্য বিনিয়োগ করছে: আসাদের উপদেষ্টা

9:33 - October 02, 2016
সংবাদ: 2601678
আন্তর্জাতিক বিভাগ: সিরিয়ার রাষ্ট্রপতির রাজনৈতিক উপদেষ্টা বেছিনা শাবান বলেন, সৌদি আরব ও কাতার সন্ত্রাসবাদ এবং সিরিয়ার যুদ্ধের উপর আক্রমণের জন্য বিনিয়োগ করছে যাতে যুদ্ধ শেষ না হয়।

বাশার আসাদের উপদেষ্টা বলেন, তুর্কী উত্তর সিরিয়ার হামলা করে উত্তেজনা সৃষ্টি করছে। সৌদি আরব ও কাতার সন্ত্রাসবাদী আক্রমণে বিনিয়োগ করছে যাতে সহজভাবে যুদ্ধ শেষ না হয়।

তিনি বলেন: আমেরিকা রাশিয়া সঙ্গে তার চুক্তির অঙ্গিকার পূরণ করে নি এবং বিরোধিদেরকেও সন্ত্রাসীদের থেকে পৃথক করে নি। রাশিয়া শুধুমাত্র অস্ত্রবিরতির সাফল্য ও সংঘাতের অবসানের জন্য কাজ করেছে।

বেছিনা শাবান বলেন: সিরিয়ার সরকার যুদ্ধ বিরতিতে সম্মত ছিল এবং তা বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কিন্তু সন্ত্রাসীরা চুক্তি লঙ্ঘণ করে এবং আমেরিকাও তাদের সাথে ছিল।

কেননা আমেরিকা এবং নিরাপত্তা পরিষদ সিরিয়ার যে চলমান বাস্তবতা তা স্বীকার করতে চাচ্ছে না।

কেন আমেরিকা সিরিয়ায় শান্তি চায় না এর উত্তরে তিনি বলেন: আমেরিকাযর অভ্যন্তরে হোয়াইট হাউস ও পেন্টাগনের মধ্যে একটা পার্থক্য আছে। কেননা তারা যুদ্ধবিরতি মানে না।

আমেরিকানরা চায় না যে, সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের হাত থেকে শহর গুলোকে মুক্ত করুক। কেননা আমরা যখনই সন্ত্রাষীদের কাছ থেকে কোন শহর মুক্ত করি তখনই আমেরিকা সিরিয়ার সরকার বিরোধি মন্তব্য করে।

তিনি বলেন: তারা চান না যে আল-নুসরা থেকে আমরা আলেপ্পো শহরকে মুক্ত করি। কেননা আল-নুসরাকে আমেরিকা, তুরস্ক, সৌদি আরব ও কাতার সমর্থন করে।

captcha