
শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, শেখ যাকযাকির উপর বর্বর হামলা এবং সাংবাদিকদ ও ব্লোগারদের আটক করার মাধম্যে নাইজেরিয়ার সরকার প্রমাণ করেছে যে, তারা দেশের জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।
এই সংগঠন নাইজেরিয়ান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে: তারা যেন নাগরিকদের জন্য শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার দান করে। কেননা এই অধিকার আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নাইজেরিয়ার সংবিধান দ্বারা নিশ্চয়তা বিধান করা হয়েছে।
নাইজেরিয়া এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধি মাকমিড কামারা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে সাংবাদিক ও ব্লগারদের গ্রেপ্তারের উদ্দীপনা দেশে নাইজেরিয়ান সরকার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠরোধ করার একটি ভয়ানক ও নির্লজ্জ প্রয়াস।
২২ সেপ্টেম্বর, নাইজেরিয়ান পুলিশ, আবুজায় অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের সদস্যদের শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করে।
বিক্ষোভকারীরা নাইজেরিয়া শিয়া নেতা শেখ যাকযাকির মুক্তির দাবিতে সাম্প্রতিক একটি বিক্ষোভ প্রদর্শন করেন। তাকে ডিসেম্বর ২০১৫ সাল থেকে চার্জ ছাড়াই আটক করা হয়।