
গতকাল (মঙ্গলবার) সংস্থার ইয়েমেন বিষয়ক প্রতিনিধি জুলি হারনিস বলেন, দেশটিতে সহিংসতায় ৩ লাখ ৫০ হাজার শিশু গত বছর কোনো শিক্ষা পায় নি।
ইউনিসেফ'র কর্মকর্তা আরো বলেন, গত বছরের সংখ্যা নিয়ে বর্তমানে বিশ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। হারনিস বলেন, শিশুরা হয় স্কুলে যাওয়ার পথে বা স্কুলেই নিহত হয়েছে।ইয়েমেন সংঘর্ষে লিপ্ত পক্ষগুলোর উচিত শিশু এবং স্কুলগুলোকে হামলার বাইরে রাখা।
ইয়েমেনের সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদিকে আবারো ক্ষমতায় বসানোর লক্ষ্যে গত বছরের মার্চ থেকে সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে। জাতিসংঘ গত আগস্টে জানিয়েছে, গত মার্চ থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরো বহু লোকজন।#
পার্সটুডে