IQNA

পাকিস্তানের বেলুচিস্তানে শিয়া মুসলমানদের বহনকারী বাসে হামলা: নিহত ২২

23:39 - October 05, 2016
সংবাদ: 2601709
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে শিয়া জিয়ারতকারীদের বহনকারী বাসে বোমা হামলায় অন্তত ২২ জন নিহত ও অপর ৩২ জনেরও বেশি লোক আহত হয়েছে। মঙ্গলবার প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবিস্থতি দ্রিঙ্ঘর এলাকায় এ হামলা হয়।

হতাহত শিয়া মুসলমানরা ইরানের বিভিন্ন জিয়ারতের স্থান পরিদর্শন শেষে দেশে ফিরছিলেন।  কোয়েটা-তাফতান মহাসড়কে বাসটির ওপর উগ্র জঙ্গীরা বোমা হামলা চালায় এবং হামলার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে নিহত ২২ জনের মধ্যে অনেকের লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। আহত ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও আটজন নারী।

প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব আসাদুর হেমরান গিলানি জানিয়েছেন, সরকারি নিরাপত্তায় দুটি বাসে করে জিয়ারতকারীরা ফিরছিলেন। কিন্তু হঠাত্ এর একটি বাসে হামলা চালায় উগ্র সন্ত্রাসীরা। হামলায় বাসগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

গিলানি বলেন, এ হামলায় প্রায় ৮০ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছে বলে বোমা বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে কীভাবে বোমা হামলাটি হয়েছে বা এটি আত্মঘাতী কোনো হামলা ছিল কি-না এখনো তারা বলতে পারছেন না। আহতদের বেশিরভাগকে নিকটস্থ সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়েছে। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লশকরে জাংভি এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ড. মালিক বালুচ জিয়ারতকারীদের বহনকারী বাসে বোমা হমলার নিন্দা জানিয়ে এ ব্যাপারে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে।

captcha