IQNA

13:50 - October 13, 2016
সংবাদ: 2601752

আফগানিস্তানে আশুরার শোকানুষ্ঠানে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের আশুরার শোকানুষ্ঠানে বোমা বিস্ফোরণের ফলে অনেকে আহত ও নিহত হয়েছেন।

আফগানিস্তানে আশুরার শোকানুষ্ঠানে হামলা
আফগানিস্তানে আশুরার শোকানুষ্ঠানে হামলা
বার্তা সংস্থা ইকনা: বালখ প্রদেশের গভর্নরের ভারপ্রাপ্ত মুখপাত্র মুনির আহমদ ফরহাদ বলেন: ইমাম হুসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিয়া মুসলমানদের শোক মিছিলে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।
আফগানের এই কর্মকর্তা বলেন: শিয়া মুসলমানদের মসজিদের প্রবেশ পথে এই হামলা ঘটে। বোমাটি পাওয়ার ট্রান্সমিশন খুঁটিতে স্থাপন করা হয়েছিল এবং দুর থেকে রিমোট কন্ট্রোল দ্বারা বিস্ফোরণ ঘটানো হয়।
ফরহাদ আরও বলেন: সন্ত্রাসীদের এই হামলার ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি হওয়ার আশংকা রয়েছে। আহতদের মধ্যে অনেকরে অবস্থা আশংকাজনক।
আফগানিস্তানে চলতি বছরে আশুরার শোকানুষ্ঠান সন্ত্রাসীরা দুই বার হামলা করেছে। দেশটির রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত কার্ট সখী এলাকায় একটি জিয়ারতের স্থানে সন্ত্রাসীরা ১১ অক্টোবর হামলা করেছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে এক পুলিশ কর্মকর্তা সহ মোট ১৮ জন নিহত হয়েছেন।
iqna



captcha