IQNA

কারবালায় ৪৫ লাখ মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় পালিত হল শহীদ-সম্রাটের শাহাদাত দিবস

18:15 - October 14, 2016
সংবাদ: 2601763
কারবালায় ৪৫ লাখ মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় পালিত হল শহীদ-সম্রাটের শাহাদাত দিবস
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র এবং শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে কারবালায় ৪৫ লাখের অধিক মানুষ শোক পালন করেছেন।
কারবালায় ৪৫ লাখ মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় পালিত হল শহীদ-সম্রাটের শাহাদাত দিবস
বার্তা সংস্থা ইকনা: ফোরাত অপারেশনস কমান্ড ব্রিগেডিয়ার কায়েস আল-মুহাম্মাদাভী ঘোষণা করেছেন: পবিত্র আশুরা উপলক্ষে দেশ ও বিদেশ থেকে ৪৫ লাখের অধিক যায়ের (জিয়ারতকারী) কারবালায় প্রবেশে করেছেন।

তিনি গুরুত্বারোপ করে বলেন: শোকানুষ্ঠানের সময় আহলে বাইত (আ.)এর ভক্তগণ হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযার থেকে মাতম ও নওহা পাঠ করতে করতে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের দিকে ধাবিত হন।

বলাবাহুল্য, আজ হতে ১৩৭৭ বছর আগে অর্থাৎ ৬১ হিজরির ১০ম মুহররমে ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন (আ.) এবং তাঁর একনিষ্ঠ সঙ্গীগণ শহিদ হন। ইমাম হুসাইনকে (আ.) শহীদ করার পর ইয়াজিদ সেনারা নবী পরিবার তথা ইমাম পরিবারের এবং ইমাম শিবিরের সকল নারী ও কন্যা শিশুকে বন্দী করে কুফায় নিয়ে যায়। এ সময় ইয়াজিদ সেনারা শহীদদের বিচ্ছিন্ন মাথা বর্শায় বিদ্ধ করে নিয়ে আসে তাদের সঙ্গে।

কারবালার ঘটনার মাধ্যমে ইমাম হুসাইন (আ.) অন্যায়ের প্রতিবাদ করে এবং ইয়াজিদের সাথে বাইয়াত না করে আমাদেরকে সত্য পথের সন্ধান দেখিয়ে গিয়েছেন।

iqna

captcha