IQNA

18:23 - October 24, 2016
সংবাদ: 2601826

যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ে ইসলাম পরিচিতি সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের পারডু বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র পরিষদ আজ (২৪ অক্টোবর) থেকে সপ্তাহ ব্যাপী ইসলাম পরিচিতি’র কর্মসূচী হাতে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ে ইসলাম পরিচিতি সপ্তাহ

Wlfi ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজ থেকে শুরু হওয়া এ ইসলাম পরিচিতি সপ্তাহ আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকবে।

এ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে একটি তাবুও স্থাপন করা হয়েছে। ঐ তাবু থেকে ইসলাম ও মুসলমানদের পরিচিতি বিষয়ক বিভিন্ন ব্রুশার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এ কর্মসূচীর আওতায় ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ থাকছে, পাশাপাশি মুসলিম ছাত্রদের সাথে সাক্ষাতও করতে পারবেন আগ্রহীরা।

এছাড়া ইসলাম ও মুসলমানদের পরিচিতি বিষয়ক আলোচনা সভায় বিশিষ্ট অতিথিগণ বক্তব্য রাখবেন।

বক্তাদের মাঝে রয়েছেন ইন্ডিয়ানার রাজ্য টিমের সাবেক বাস্কেটবলিস্ট বিলকিস আব্দুল কাদের।#3540358


captcha