IQNA

সামারা বিস্ফোরণে দায়েশের দায় স্বীকার

18:45 - November 06, 2016
সংবাদ: 2601897
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সামারা’তে বিস্ফোরণের দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ।

কুর্দিস্তান ২৪ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: নিজস্ব ওয়েব সাইট ও গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আজ (রোববার, ৬ নভেম্বর) সামারা শহরের বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল)। ঐ হামলায় বেশ কয়েকজন যায়ের শহীদ ও আহত হয়েছেন।

এছাড়া ইরাকের সালাহুদ্দীন প্রদেশের তিকরিত শহরে একই ধরনের বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে দায়েশ। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।

তিকরিত থেকে প্রেরিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, হামলায় ৯ জন নিহত হয়েছে এবং ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ।

বলাবাহুল্য, ইরাকের সামারা শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক যায়ের হতাহত হয়েছেন।#3543941


captcha