
দৈনিক ‘ইন্ডিপেন্ডেন্টে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দৈনিক ‘ব্রুনাই টাইমস’ গতকাল (৮ নভেম্বর) অপ্রত্যাশিতভাবে নিজের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।
গত ২৬ অক্টোবর দৈনিকটিতে প্রকাশিত এক প্রবন্ধে এ কথা উল্লেখ করা হয়েছিল যে, অর্থনৈতিক সমস্যার কারণে হজ্ব ও উমরাহ ভিসার ফি বাড়িয়েছে সৌদি আরব।
বিষয়টি অজ্ঞাত এক সৌদি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ঐ প্রবন্ধে উল্লেখ করা হয়েছিল।
দৈনিকটি ঐ প্রবন্ধ লেখার জন্য ক্ষমা চেয়ে কোনরূপ ব্যাখ্যা ছাড়াই নিজের ওয়েব সাইট, ফেইসবুক ও টুইটার পেইজ বন্ধ করে দেয়।
প্রসঙ্গত, বিগত ১০ বছর ধরে দেশটিতে তৎপরতা চালাচ্ছে ব্রুনাই টাইমস এবং দৈনিকটির বিভিন্ন বিভাগে প্রায় ১১০ জন লোক কর্মরত ছিল।
মালয়েশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ব্রুনাইয়ের মোট জনসংখ্যা ৪ লাখ ২০ হাজার। এদেশের অধিকাংশ জনগণই মুসলমান।#3544695