
এক্সপ্রেসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ব্রিটেনের হেভি ওয়েট এ বক্সার তার টুইটার পেইজে নতুন যে ছবি পোস্ট করেছেন তাতে তাকে মুসলমানদের প্রচলিত পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।
তিনি নিজের নাম ‘রিয়াদ টাইসন মুহাম্মাদ’ উল্লেখ করে নিজের বায়োগ্রাফিতে লিখেছেন: বিশ্বের সকল ধর্মের ঐক্য, হযরত ঈসার বরকতে এক বিশ্ব, মহান আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন গঠনের চেষ্টা।
তার সমর্থকরা বলছে, ফিউরি সর্বকালের সেরা বক্সার ‘ক্যাসিওস ক্লে’র পথ অনুসরণ করেছেন। ক্লে ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নামকে মুহাম্মাদ আলী ক্লে’তে রূপান্তরিত করেন।
ফিউরি এ সকল মন্তব্যের জবাবে লিখেছেন, ক্যাসিওস ক্লে মুহাম্মাদ আলী হয়েছিলেন আর ৫০ বছর পর টাইসন ফিউরি রিয়াদ মুহাম্মাদ হয়েছে।#3545614