IQNA

সৌদি কর্মকর্তার ইসলামের বিরুদ্ধে অবস্থান/ অবশ্যই মুসলিম মেয়েদের হাত দিতে হবে

2:28 - December 20, 2016
সংবাদ: 2602193
সৌদি কর্মকর্তার ইসলামের বিরুদ্ধে অবস্থান/ অবশ্যই মুসলিম মেয়েদের হাত দিতে হবে
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের প্রেসিডেন্ট জোয়াকিম গাউক সৌদি সফরকালে সেদেশের 'থিওডোর হাউইস' স্কুল পরিদর্শনের সময় এক হিজাবী ছাত্রী প্রেসিডেন্টের সাথে হাত না মিলানোর কারণে ক্ষিপ্ত হয়েছে সৌদি যুবরাজ।
সৌদি কর্মকর্তার ইসলামের বিরুদ্ধে অবস্থান/ অবশ্যই মুসলিম মেয়েদের হাত দিতে হবে
বার্তা সংস্থা ইকনা: জার্মানের প্রেসিডেন্ট জোয়াকিম গাউকে স্বাগত জানানোর জন্য অন্যদের মত এই মুসলিম শিক্ষার্থীও লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু ধর্মীয় বিশ্বাস রক্ষার্থে তিনি প্রেসিডেন্টের সাথে হাত মিলান নি।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যে সৌদি যুবরাজ এবং প্রতিরক্ষা মন্ত্রী 'মুহাম্মাদ ইবনে সালমান' টুইটারে ঐ মুসলিম ছাত্রীর আচরণের জন্য তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনার ফলে স্পষ্ট যে, সৌদি কর্তৃপক্ষ শুধুমাত্র ইসলামের নামকে ধরে রয়েছে এবং ইসলাম ধর্মের বিশ্বাস রক্ষার্থে তারা বাধা সৃষ্টি করছে। এই কাজের মাধ্যমে তারা তাদের প্রকৃত চেহারা নিশান দিয়েছে।
এ ব্যাপারে ইংরেজি পত্রিকা ডেইলি এক্সপ্রেস লিখেছে: সৌদি আরব সফরে জার্মানের প্রতিরক্ষা মন্ত্রী হিজাব ব্যবহার না করার কারণে ঐ শিক্ষার্থী এই কাজ করেছে।
পত্রিকাটি আরও লিখেছে: ভিডিওটিতে স্পষ্ট যে, এই কাজের জন্য জার্মানের প্রেসিডেন্ট বিস্মিত এবং বিব্রত হয়েছে।
সৌদি যুবরাজ এবং প্রতিরক্ষা মন্ত্রী 'মুহাম্মাদ ইবনে সালমান' টুইটারে লিখেছে:  সৌদি সফরে জার্মানের প্রতিরক্ষামন্ত্রীর হিজাবের বিষয়টি উন্মুক্ত রাখা হয়েছে এবং এই শিক্ষার্থীর এধরণের ব্যবহার সৌদি আরবের জন্য অপমানজনক!!
iqna


captcha