IQNA

1:26 - January 23, 2017
সংবাদ: 2602414

ঈমান পরিপূর্ণতার চিহ্ন

মানুষ সমষ্টিগতভাবে আল্লাহর উপর নির্ভরশীল এবং আল্লাহর ইচ্ছার প্রতি আনুগত্যশীল। তাই মানুষকে কখনও নিশ্চিতভাবে কোন কিছু না বলা; বরং আল্লাহর উপর ভরসা রেখে যে কোন প্রতিশ্রুতি দেয়া উচিত।

ঈমান পরিপূর্ণতার চিহ্ন


বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এক হাদীসে উল্লেখ করেছেন যে,

«إنَّ مِن تَمامِ إيمانِ العَبدِ أن يَستَثنِيَ فِي كُلِّ شَيءٍ؛

অর্থাৎ প্রত্যেক বান্দার ঈমানের পরিপূর্ণতার পরিচয় হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা ও আস্থা রেখে কথা বলা। দ্র: কানজুল উম্মাল, পৃ. ৫৪৬৮

এছাড়া পবিত্র কুরআনের সূরা কাহফের ২৩ ও ২৪ নং আয়াতে উল্লেখ করা হয়েছে,

وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا إِلَّا أَن يَشَاء اللَّهُ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ

তুমি কোন বিষয়ে বল না, ‘আমি নিশ্চয় সেটা আগামী কাল করব।’ তবে ‘আল্লাহ ইচ্ছা করলে’ এ বাক্য সহযোগে বল, আর যদি বিস্মৃত হয়ে যাও তবে নিজ প্রতিপালককে স্মরণ কর।
captcha