IQNA

3:11 - April 01, 2017
সংবাদ: 2602828

কুরআনের হাফেজ হলেন ৭০ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের 'উম্মে হুসাইন' নামে প্রসিদ্ধ হজাত রাইফাতুস সামাদী ৭০ বছর বয়সে পবিত্র কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

কুরআনের হাফেজ হলেন ৭০ বছরের বৃদ্ধা
কুরআনের হাফেজ হলেন ৭০ বছরের বৃদ্ধা

বার্তা সংস্থা ইকনা: জর্ডানের আরবিদ রাজ্যের 'আল নায়িমা' শহরে 'উম্মে হুসাইন' জীবন যাপন করেন। পবিত্র কুরআনের তিলাওয়াত শুনে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

এই বৃদ্ধা মহিলা তেমন পড়া-লেখা জানেন না। দৃঢ় সংকল্প ও অধ্যবসায়ের মাধ্যমে তিন বছর চার মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

জর্ডানের স্যাটেলাইট নেটওয়ার্কের 'আল-ইয়ারমুক' উম্মে হুসাইনের কুরআন হেফজের আলোকে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন এবং তার হেফজের ভিডিও সম্প্রচার করেছে।

iqna


ট্যাগ্সসমূহ: জর্ডান ، পবিত্র ، কুরআন ، হেফজ ، ইকনা
captcha