IQNA

6:05 - October 13, 2013
সংবাদ: 2602858

ব্রিটেনে দোয়ায়ে আরাফাহ’র অনুষ্ঠান

আন্তর্জাতিক বিভাগ : ইমাম হুসাইন (আ.) হতে বর্ণিত দোয়ায়ে আরাফাহ তেলাওয়াতের বিশেষ অনুষ্ঠান আগামী ১৫ই অক্টোবর মঙ্গলবার আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপস্থিতিতে ব্রিটিশ ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ ইসলামি কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আধ্যাত্মিক এ দোয়ার অনুষ্ঠান ঐ দিন যোহরের নামাযের পর উক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে আগামী ১৬ই অক্টোবর একই কেন্দ্রে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা পালিত হবে।
উল্লেখ্য, হামবুর্গ, উত্তর কারোলিনা, টরেন্টো ইসলামি কেন্দ্রসহ অন্যান্য দেশের ইসলামি কেন্দ্রসমূহে আগামী ১৫ ও ১৬ই অক্টোবর দোয়ায়ে আরাফাহ ও ঈদুল আযহার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।#1301548
captcha