আন্তর্জাতিক ডেস্ক: কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য মিশরের বিশ্ববিখ্যাত ক্বারি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন। তার সফরকৃত দেশের মধ্যে একটি দেশ হচ্ছে ভারত।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে আব্দুল বাসিতের ভারত সফরের কুরআন তিলাওয়াতটি প্রচার করা হয়েছে। প্রকাশিত অডিও ফাইলে ভারত সফরে আব্দুল বাসেতের সুললিত কণ্ঠে সূরা কামার, সূরা রহমান, সূরা তাকভীর, সূরা দুহা, সূরা ইনশিরাহ, সূরা ফাতিহা ও সূরা বাকারা'র তিলাওয়াত রয়েছে।
ভারতের দেওবন্দী শহরে দারুল উলুম মাদ্রাসায় তিনি এই তিলাওয়াতটি পেশ করেন। আব্দুল বাসেতের সুললিত কণ্ঠের তিলাওয়াতটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:
