IQNA

ইমাম মাহদীর(আ.) নারী সৈন্যদের দায়িত্ব

21:36 - April 25, 2017
2
সংবাদ: 2602958
ইমাম মাহদীর(আ.) নারী সৈন্যদের দায়িত্ব
মুফাজ্জাল ইবনে ওমার বলেন, ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, ইমাম মাহদীর সেনাবাহিনীতে ১৩জন নারীও থাকবেন। আমি জিজ্ঞাসা করলাম: তারা কি করবেন এবং তাদের দায়িত্ব কি হবে..
ইমাম মাহদীর(আ.) নারী সৈন্যদের দায়িত্ব
বার্তা সংস্থা ইকনা: ইমাম সাদিক(আ.) বললেন: তারা আহতদের সেবা করবে, অসুস্থদের সেবা করবে এবং যেভাবে রাসূল(সা.)-এর সময়ে যুদ্ধ ক্ষেত্রে নারীরা ভূমিকা পালন করতেন ঠিক সেই সকল দায়িত্বই তারা পালন করবে।

ইমাম বাকের(আ.) বলেছেন: «وَ اللَّهِ ثَلَاثُمِائَةٍ وَ بِضْعَةَ عَشَرَ رَجُلًا فِيهِمْ خَمْسُونَ امْرَأَةً يَجْتَمِعُونَ بِمَكَّةَ عَلَي غَيْرِ مِيعَادٍ قَزَعاً كَقَزَعِ الْخَرِيفِ يَتْبَعُ بَعْضُهُمْ بَعْضاً…؛ ইমাম মাহদী(আ.) যখন আবির্ভূত হবেন তখন তার বিশিষ্ট ৩১৩জন সাথী মক্কায় তার সাথে মিলিত হবেন তার মধ্যে ৫০ জন নারীও থাকবেন।

কিছু হাদিসে বর্ণিত হয়েছে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পর ৪০০ জন নারী তার সাথে থাকবেন এবং তারা বেশিরভাগ স্বাস্থ্য বিভাগে কাজ করবেন। তবে আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে ইমাম মাহদীকে যে সকল মহান নারীরা সাহায্য করবেন তাদের সংখ্যা হচ্ছে ৭৮০০জন।

ফিতান গ্রন্থে বর্ণিত হয়েছে: দাজ্জালের আবির্ভাবের পর ১২০০০ পুরুষ মু’মিনি এবং ৭৮০০ নারী মোমেনা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

রাসূল(সা.) বলেছেন: ঈসা ইবনে মারিয়াম ৮০০জন মুমিন পুরুষ এবং ৪০০ মোমেনা নারীর মধ্যে অবতীর্ণ হবেন। তারা হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ ও অতি সত বান্দা।

ইমাম বাকির(আ.) বলেছেন: যে ৩১৩ জন বিশেষ ব্যক্তি ইমাম মাহদীকে সাহায্য করবেন তার মধ্যে ৫০জন নারীও রয়েছে।

কিছু হাদিসে আবার যে সকল নারীরা ইমাম মাহদীর(সা.) রাষ্ট্রে সহযোগিতা করবেন তাদের নাম বর্ণিত হয়েছে: একটি হাদিসে তাদের কয়েক জনের নাম বর্ণিত হয়েছে: রশিদের কন্যা কানওয়া, উম্মে আইমান, হাবাবা ওয়ালবিয়াহ, আম্মার ইয়াসিরের মা সামিয়াহ, জোবায়দা, উম্মে খালিদ আহসামিয়া, উম্মে সাইদ হানাফিয়াহ, সাব্বানা মাশতা এবং উম্মে খালিদ জাহান্নাম।

এই সকল নারীরা রাসুলের(সা.) যুগের নারীদের ন্যায় যুদ্ধের ময়দানে, পুরুষদের সেবা করবেন। তবে এর পূর্বে তাদেরকে প্রস্তুত হতে হবে যাতে তারা সেই মহান বিপ্লবের সাহায্যকারী হতে পারে। সূত্র: shabestan
ট্যাগ্সসমূহ: ইকনা ، ইমাম ، সাদিক ، জাফর ، মাহদী ، নারী
প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
lvcuppko
0
0
20
আজ্ঞাতনামা
1
0
ঈমাম মাহদি আঃ এর অনুসারি নারিকে বিবাহের ইচ্ছা পোষন করছি।যার মাধ্যমে মহান আল্লাহর ইচ্ছায় নেক সন্তান লাভ হবে।ইসলামের বিজয় ছিনিয়ে আনবে।কখনো বাতিলের কাছে মাথা নত করবে না।
অ্যাডমিন ইনশাআল্লাহ
captcha