IQNA

শিশুদের কুরআন শেখানোর জন্য কাতারের টেলিভিশনে বিশেষ প্রোগ্রাম

23:54 - May 13, 2017
সংবাদ: 2603080
শিশুদের কুরআন শেখানোর জন্য কাতারের টেলিভিশনে বিশেষ প্রোগ্রাম
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের 'জিম টিভি' সেদেশের শিশু ও কিশোরদের কুরআন শেখানোর জন্য বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। এই অনুষ্ঠানে প্রতি শুক্রবার সম্প্রচার করা হচ্ছে।
শিশুদের কুরআন শেখানোর জন্য কাতারের টেলিভিশনে বিশেষ প্রোগ্রাম

বার্তা সংস্থা ইকনা: "ইকরা ও আরতিক' নামক এই কুরআনিক অনুষ্ঠানটি প্রতি শুক্রবার মক্কার স্থানীয় সময় ১৪টায় সম্প্রচার করছে।

জিম টিভির এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এক সাথে কুরআন তিলাওয়াত করেন এবং তিলাওয়াত করার ক্ষেত্রে যদি তাদের ভুল হয় তাহলে উপস্থিত শিক্ষক তাদের ও দর্শনার্থীদের শিক্ষা প্রদানের উদ্দেশ ভুল ধরিয়ে এবং পরে তা শুদ্ধ করে।

এছাড়াও এই অনুষ্ঠানে সেদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা টেলিফোনের মাধ্যমে অংশগ্রহণ করেন। কুরআন তিলাওয়াত ছাড়াও এই অনুষ্ঠানে কুরআনিক বিজ্ঞানের আলোকেও আলোচনা করা হয়।

এছাড়াও সহজ ভাষায় কুরআন ভাবার্থ শেখানো হয়। শিশ-কিশোরগণ এই ভাবার্থের সাথে অতি সহজেই পরিচিত হচ্ছে।

iqna



ট্যাগ্সসমূহ: শিশু ، কুরআন ، কাতার ، ইকনা ، মক্কা
captcha