
বার্তা সংস্থা ইকনা: খার্তুমের 'যায়িদ ইবনে সাবিত' কুরআনিক স্কুলে ২১ ও ২২শে মে শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরীক্ষা তুরস্কের মুফতি 'শেখ মুস্তাফা তমালে'র সহযোগিতায় "সুদান ফাউন্ডেশন" সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীরা হেফজ ও তাজবিদ বিভাগে একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন। প্রতিযোগিতার শেষে উত্তীর্ণ ১৮ জন ছেলে এবং ১৮ জন মেয়ে প্রতিযোগীকে কুরআনিক সার্টিফিকেট প্রদান করা হয়।
শহীদ ইব্রাহিম শামসুদ্দীন নাজের ফাউন্ডেশনের প্রধান "মুহাম্মাদ বিন আব্দুল লতিফ" বলেন: এই পদক্ষেপ তুরস্ক ও সুদানের কুরআনের স্কুলসমূহের সহযোগিতায় গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন; তুরস্ক ও সুদানের মধ্যে কুরআন শিক্ষার কর্মসূচী গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর সুদানের ৪ জন শিক্ষার্থী তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার প্রধানের আমন্ত্রণ পেয়ে সেদেশের চার মাসের জন্য কুরআন হেফজের ক্লাসে অংশগ্রহণ করেছেন।