IQNA

11:41 - June 23, 2017
সংবাদ: 2603316

আফগানিস্তানে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের লুগার প্রদেশের বারাকী এলাকার একটি মসজিদে বুধবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের এক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।

আফগানিস্তানে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই

বার্তা সংস্থা ইকনা: লুগার প্রদেশের গভর্নরের মুখপাত্র "সালিম সালেহ" বলেন: মগরিবের নামাজের সময় এক সশস্ত্র সন্ত্রাসী বন্দুক হাতে নিয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে গুলি করে। এই হামলার ফলে সিটি কাউন্সিলের দুই সদস্য নিহত হন। এছাড়াও অপর দুই জন আহত হন।
তিনি বলেন: আফগানিস্তানের পুলিশ এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। তবে এখনও পর্যন্ত কোন দল বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি।
তালেবানের মুখপাত্র "জাবিহুল্লাহ মোজাহিদ" এক বার্তায় মসজিদে এই হামলার বিষয়টি তাদের নয় বলে জানিয়েছে।
iqna


captcha