আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ১,০৪৯ জনের বেশি কয়েদিকে মুক্ত বা তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড লঘু করেছেন। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির পাঠানো তালিকা অনুসারে সর্বোচ্চ নেতা আজ রোববার এসব অপরাধীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
