IQNA

19:25 - June 27, 2017
সংবাদ: 2603343

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র ভ্রমণে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তার আংশিক কার্যকর হচ্ছে দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে।

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে

বার্তা সংস্থা ইকনা: ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিয়েছিল আদালত।
দেশটির সুপ্রিম কোর্ট সোমবার নিম্ন আদালতের ওই আদেশের কার্যকারিতা সঙ্কুচিত করেছে।
ট্রাম্পের ৬ মার্চের নির্বাহী আদেশ অবিলম্বে কার্যকরে হোয়াইট হাউজের অনুরোধে সাড়া দিয়েছেন বিচারকরা।
‘যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আস্থার সম্পর্কে ঘাটতি রয়েছে এমন বিদেশি নাগরিকদের’ ক্ষেত্রে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে আদালতের আদেশে বলা হয়েছে।

iqna

captcha