IQNA

23:19 - August 12, 2017
সংবাদ: 2603624

মুসলিম শিক্ষকদের নিয়োগ দেবে গ্রীস

আন্তর্জাতিক ডেস্ক: গ্রীস শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, থ্রেস এলাকার স্কুলের জন্য ১২০ জন মুসলিম শিক্ষককে নিয়োগ দেয়া হবে।

মুসলিম শিক্ষকদের নিয়োগ দেবে গ্রীস
মুসলিম শিক্ষকদের নিয়োগ দেবে গ্রীস
বার্তা সংস্থা ইকনা: গ্রীসের থ্রেস অঞ্চলের অধিকাংশ অধিবাসী তুরস্কের নাগরিক। গ্রীস সরকার উক্ত অঞ্চলে ১২০ জন মুসলিম শিক্ষককে নিয়োগ দেবে। ৯ মাসের জন্য এই নিয়োগপত্রে স্বাক্ষর করা হয়েছে।
গ্রীস শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, এসকল শিক্ষকগণ থ্রেস শহরের বিভিন্ন মসজিদ, স্কুল, ধর্মীয় বিজ্ঞান এবং আরবী ভাষা কোর্সে শিক্ষা প্রদান করবেন।
এই প্রস্তাবটি সেদেশের সরকার উল্লেখ করার পূর্বে এ ব্যাপারে মুসলমানের কোন চিন্তাই করেনি। গ্রীস এমন একটি দেশ যেখানে মুসলমানদের চাহিদার কথা ব্যক্ত করার পূর্বেই মসজিদ ও ইবাদতের স্থান নির্মাণ করা হয়েছে।
এদিকে ইউরোপের রাজধানী এথেন্স যেখানে কোন স্বীকৃতিপ্রান্ত মসজিদ নেই। এ জন্য এথেন্সের মুসলমানেরা বেসমেন্ট, গুদাম, গ্যারেজ এবং পরিত্যক্ত ভবনে নামাজ আদায় করেন।
উল্লেখ্য, অনেক আগেই এথেন্সে স্বীকৃতিপ্রান্ত মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু কিছু গ্রীস কর্মকর্তাদের মতপার্থক্য থাকার ফলে মসজিদের নির্মাণ কাজ চলতি বছরের শেষে সম্পন্ন হবে।
iqna



captcha