হজযাত্রার সকল সমস্যা ৪৮ ঘন্টার মধ্যে সমাধানের নির্দেশ
পবিত্র হজ পালনের উদ্দ্যেশে সৌদি গমনেচ্ছুদের ভিসা জটিলতাসহ সব সমস্যা ৪৮ ঘন্টা মধ্যে সমাধান করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন পর্যন্ত যেতে না পারা হজযাত্রীদের হজে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: রবিবার এ বিষয়ে এক রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে হজ অব্যবস্থাপনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন কমিশন গঠনের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আরটিএনএন