IQNA

ফিলিস্তিনিদের সংখ্যা কমাতে পূর্ব বায়তুল মোকাদ্দাসে নতুন বসতি গড়ছে ইসরাইল

23:42 - August 29, 2017
সংবাদ: 2603713
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি পূর্ব বায়তুল মোকাদ্দাস (জেরুজালেম) নগরীতে ইহুবাদীদের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করেছে। পূর্ব বায়তুল মোকাদ্দাসে পুলিশ উপস্থিতি বাড়ানো এবং ফিলিস্তিনিদের সংখ্যা হ্রাসের লক্ষ্যে এ বসতি স্থাপন করা হবে।
গবেষণা জরিপ: মার্কিন মুসলিমরা কতটা ধর্মপরায়ণ?
বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলের গণনিরাপত্তামন্ত্রী গিলাদ আরদান অধিকৃত নগরীর ইহুদিবাদী অধ্যুষিত এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ইসরাইলের পুলিশ প্রধানও ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিন টুডে।

তারা আল কুদসের এলাকাও টহল দেন। ফিলিস্তনি টুডে জানিয়েছে, এভাবে নগরী টহল দেয়ার দু’টি উদ্দেশ্য তাদের আছে। প্রথমটি হলো পূর্ব বায়তুল মোকাদ্দাস নতুন করে সাড়ে ১২শ’ পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া, পুরোনো নগরীসহ সর্বত্র বসানো হবে হাজার হাজার ক্যামেরা। পাশাপাশি, পূর্ব বায়তুল মোক্কাদাসে কর্মরত ইসরাইলি পুলিশের বেতনও বাড়ানো হবে। এছাড়া, পূর্ব বায়তুল মোকাদ্দাস নগরীতে ইহুদিবাদীদের আরেকটি অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

তেল আবিব গত কয়েক দশক ধরে পূর্ব বায়তুল মোকাদ্দাস ইহুদিবাদীদের সংখ্যা বাড়ানোর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ন্যক্কারজনক এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর ঐতিহাসিক স্থানগুলো নির্বিচারে ধ্বংস করছে, ফিলিস্তিনিদেরকে বাস্তুভিটা থেকে উৎখাত করছে পাশাপাশি ইহুদিবাদীদের অবৈধ বসতি গড়ে তুলছে।
iqna

captcha