IQNA

ঈদের গাদীর উপলক্ষে লন্ডন ও হামবুর্গে উৎসব মাহফিল

14:59 - September 09, 2017
সংবাদ: 2603786
ঈদের গাদীর উপলক্ষে লন্ডন ও হামবুর্গে উৎসব মাহফিল
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদে গাদীর উপলক্ষে লন্ডনের ইসলামী সেন্টার এবং হামবুর্গের ইসলামী সেন্টারে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঈদের গাদীর উপলক্ষে লন্ডন ও হামবুর্গে উৎসব মাহফিল

বার্তা সংস্থা ইকনা: লন্ডনের ইসলামী সেন্টার ঘোষণা করেছে: বেলায়েত, ইমামত এবং গাদীরের দিবস উপলক্ষে ৯ম সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডন ইসলামী সেন্টারে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে ইমামতের গুরুত্ব এবং গাদীরের আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ আলী শুমালী। এছাড়াও মাহফিলে হামদ ও নাত পরিবেশন করবেন হাজী বাহজাত মাউলায়ী।

এদিকে পবিত্র ঈদে গাদীর উপলক্ষে হামবুর্গ ইসলামী সেন্টারে ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬:১৫টায় উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

iqna



captcha