IQNA

নেদারল্যান্ডে উদ্বোধন হল নতুন ইসলামী হাই স্কুল

16:28 - September 13, 2017
সংবাদ: 2603822
নেদারল্যান্ডে উদ্বোধন হল নতুন ইসলামী হাই স্কুল
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে গতকাল (১২ই সেপ্টেম্বর) নতুন ইসলামী হাই স্কুল উদ্বোধন হয়েছে। এই স্কুলে একসাথে ১৮৬ জন শিক্ষার্থী ক্লাস করতে পারবে।
নেদারল্যান্ডে উদ্বোধন হল নতুন ইসলামী হাই স্কুল
বার্তা সংস্থা ইকনা: এই হাই স্কুলটি উদ্বোধনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় এবং আমস্টারডাম সিটি কাউন্সিলের আপত্তি সত্ত্বেও সেদেশে বসবাসরত মুসলমানদের চেষ্টার ফলে উক্ত স্কুলটির উদ্বোধন হয়। বর্তমানে এই স্কুলে ক্লাস করার জন্য প্রায় ৫০ জন শিক্ষার্থী নিজেদের নাম নিবন্ধন করেছেন।
আমস্টারডামের অনেক স্কুলের কর্তৃপক্ষরা শিক্ষার্থীদের অভিভাবকদের নতুন ইসলামী হাই স্কুল তাদের সন্তানদের ভর্তি না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কারণ হিসেবে তারা বলেছে, এই স্কুলটি নতুন প্রতিষ্ঠিত হয়েছে এবং স্কুলের শিক্ষকদের কোন অভিজ্ঞতা নেই।
নেদারল্যান্ডসের শিক্ষা স্বাধীনতা আইনের অনুযায়ী যদি স্কুলে শিক্ষার্থীদের নাম নিবন্ধনের সর্বনিম্ন কোঠায় না পৌছায় তাহলে সেই স্কুল শিক্ষা প্রদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
নেদারল্যান্ডসে মোট ৫৩টি ইসলামী প্রাইমারি স্কুল এবং মাত্র দুটি ইসলামী হাই স্কুল রয়েছে। এরমধ্যে একটি ২০১১ সালে যথোপযুক্ত শিক্ষাগত মান না থাকার কারণে বন্ধ করে দেয়া হয়েছে।
iqna



captcha