IQNA

19:16 - October 11, 2017
সংবাদ: 2604039

মানুষের স্বনির্ভরতার শ্রেষ্ঠ উপায়

আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) একটি হাদিসে মানুষের স্বনির্ভরতাকে স্পষ্ট করেছেন।

মানুষের স্বনির্ভরতার শ্রেষ্ঠ উপায়

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাওলা আলী (আ.) বলেছেন, امیرالمومنین امام علی(ع) می فرمایند: «أَشْرَفُ الْغِنَى تَرْکُ الْمُنَى؛ بهترین بی نیازی ترک آرزوهاست.»  সব থেকে বড় স্বনির্ভরতা হচ্ছে দুরাশা পরিত্যাগ করা।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿ مَّن كَانَ يُرِيدُ ٱلۡعَاجِلَةَ عَجَّلۡنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلۡنَا لَهُۥ جَهَنَّمَ يَصۡلَىٰهَا مَذۡمُومٗا مَّدۡحُورٗا

অর্থাৎ "কেউ পার্থিব সুখ-সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্বর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি; সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়।” (সূরা ইসরা- ১৮)

আমাদের জীবনে চাহিদার কোনো শেষ নেই। যার যত বেশি আছে, তার চাহিদা তত বেশি। হাদিসের ভাষ্য অনুযায়ী, মানুষের মুখে মাটি পড়া পর্যন্ত চাহিদা বাড়তেই থাকে। মরার আগ পর্যন্ত মানুষ চাইতেই থাকে। যেহেতু মানুষের এই চাহিদা কখনও পূরণ হয় না—এজন্য তা সীমিত রাখার মধ্যেই মানব জীবনে শান্তি।

ইসলামও মানুষকে চাহিদা সীমিত রাখার কথাই বলেছে। স্বাভাবিক প্রক্রিয়ায় যদি কারও চাহিদা মিটে যায় তাহলে ভালো। অন্যথায় চাওয়ার মাত্রা বাড়িয়ে অহেতুক জীবনকে অতিষ্ঠ করে তুলতে মানা করেছে মানুষের প্রকৃতিগত ধর্ম ইসলাম। নীতিগতভাবে যেমন ইসলাম অতিরিক্ত জাঁকজমক ও আড়ম্বরতাকে সমর্থন করে না, তেমনি প্রায়োগিক ক্ষেত্রেও ইসলামে এর বাস্তব উদাহরণ ভুরি ভুরি রয়েছে।

রাসুল (সা.)-এর জীবনযাত্রা দেখলে এ সত্যটি আরও ধ্রুব হয়ে ওঠে। আল্লাহর প্রিয় বন্ধু ও উভয় জগতের বাদশা হওয়া সত্ত্বেও তার জীবনধারা ছিল অতি সাধারণ। প্রাচুর্যের খনিতে পরিপুষ্ট হওয়ার সুযোগ থাকার পরও সাদাসিধে ও আড়ম্বরহীন জীবনকে নিজের জন্য বেছে নিয়েছিলেন তিনি। জাগতিক উচ্চবিলাস ও প্রতিষ্ঠার ভাবনা তার মধ্যে ছিলই না। শাবিস্তান
captcha