IQNA

20:07 - October 16, 2017
সংবাদ: 2604084

মালয়েশিয়ায় মসজিদে স্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সালাঙ্গুর রাজ্যের গভর্নর উক্ত রাজ্যের সকল মসজিদে স্পিকারে বক্তৃতা এবং খুতবা দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

মালয়েশিয়ায় মসজিদে স্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ
মালয়েশিয়ায় মসজিদে স্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ

বার্তা সংস্থা ইকনা: সালাঙ্গুর রাজ্যের গভর্নর সুলতান শারিফ আদ-দ্বীন ইদ্রিস শাহ আল হাজ ১৬ই অক্টোবর ঘোষণা করেছেন: এই রাষ্ট্রের আইনেরে সাথে মিল রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য সালাঙ্গুরের মসজিদসমুহে সকল বক্তৃতা ভিডিও করা হবে।
রয়্যাল কোর্ট কাউন্সিল সচিব হানাফি শাহ বলেন: মসজিদের স্পিকারে শুধুমাত্র আযান এবং কুরআন তিলাওয়াত প্রচার করা হবে।
তিনি বলেন: স্পিকারে বক্তৃতা এবং খুতবা প্রদান করা যাবে না। সমাজে অন্যান্য মানুষ যাতে বিরক্ত না হয় সেজন্য এই নির্দেশ দেয়া হয়েছে।
iqna


captcha