ইমাম হুসাইন (আ.)-এর সংগ্রাম ছিল বিশ্বের ইতিহাসে ব্যাপকতম এবং বহুমাত্রিক আন্দোলন যার ব্যাপ্তি শুধুই যে আশুরার দিনের অন্যান্য মহান ঘটনাকে ছাপিয়ে গেছে তা-ই নয় বরং এই উক্তিটি উল্লেখ করাই যথার্থ যে, প্রতিটি দিনই আশুরা আর প্রতিটি ময়দানই কারবালা।
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা আজ যে সময়টাতে উপনীত হয়েছি তখন আমরা
মুসলমানরা ব্যক্তিগত এবং জাতিগতভাবেই আমাদের পরিচয় ভুলে গেছি। প্রকট
আত্মপরিচয়হীনতা এবং আদর্শশূন্যতা আমাদের গ্রাস করে ফেলছে। আমরা আধ্যাত্মিক
সত্তাকে হারিয়ে ফেলে ভোগবাদী ইন্দ্রিয়সর্বস্ব মানুষ পরিচয়ে বেড়ে উঠছি।
কিন্তু দিন শেষে না পারছি ভোগবাদিতায় পাশ্চাত্যকে টেক্কা দিতে আর না পারছি
বস্তুগত সুখ অর্জন করতে।