IQNA

19:44 - November 19, 2017
সংবাদ: 2604358

ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকীতে সুইডেনে শোকানুষ্ঠান + ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক: সফর মাসের ৩০ তারিখ ইসলামের ইতিহাসে একটি শোকের দিন। এ দিনে নবীবংশের অষ্টম নক্ষত্র ইমাম রেযা (আ) শাহাদত বরণ করেন।

ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকীতে সুইডেনে শোকানুষ্ঠান + ভিডিও
ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকীতে সুইডেনে শোকানুষ্ঠান + ভিডিও
বার্তা সংস্থা ইকনা: বিশ্বমানবতার মুক্তিকামী মহান পুরুষ, ইসলামের প্রকৃত স্বরূপ উন্মোচনকারী কায়েমী স্বার্থবাদী মহলের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী নেতা নবীবংশের দীপ্তিমান অষ্টম নক্ষত্র ইমাম রেযা (আ.)এর বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শোক ও সমবেদনা।
ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকীতে বিশ্বের অন্যান্য দেশের মতো সুইডেনেও শোকানুষ্ঠান পালিত হয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে এই শোকানুষ্ঠান পালিত হয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর আরবাইন, হযরত মুহাম্মাদ (স.)এর ওফাত বার্ষিকী, ইমাম হাসান (আ.)এর শাহাদাত বার্ষিকী এবং ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে সফর মাসের শেষ দশ দিন শোকানুষ্ঠান পালিত হয়েছে।
গতকাল (১৮ই নভেম্বর) রাতে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে এই শোকানুষ্ঠান পালিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য এই শোকানুষ্ঠানে একটি ক্ষুদ্র ভিডিও প্রচার করা হল:
iqna



ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকীতে সুইডেনে শোকানুষ্ঠান + ভিডিও

captcha