IQNA

যথাযোগ্য মর্যাদায় ভারত ও পাকিস্তানে পালিত হল ঈদে মিলাদুন্নবী (সা.) + ছবি

14:58 - December 03, 2017
সংবাদ: 2604465
যথাযোগ্য মর্যাদায় ভারত ও পাকিস্তানে পালিত হল ঈদে মিলাদুন্নবী (সা.) + ছবি
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় ভারত ও পাকিস্তানে পালিত হল ঈদে মিলাদুন্নবী (সা.) + ছবি


বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানে গতকাল ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এই উপলক্ষে সেদেশের লাহোর, করাচী এবং রাউলিন্ডি সহ অন্যান্য শহরে নিরাপত্তা জোরদার করে হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসীও ঈদে মিলাদুন্নবীর (সা.) উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শাহিদ খাকান আব্বাসী পাকিস্তানের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ, সহানুভূতি এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে কোলকাতা শান্তিপূর্ণ র‌্যালী প্রদর্শনের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এই র‌্যালীতে নবী (সা.)এর ভক্তগণ ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়াও কাশ্মীরের মুসলমানেরা ১ম ডিসেম্বরে মিলাদুন্নবী (সা.) পালন করেন। এই দিনে সকল মুসলমানেরা হযরত মুহাম্মাদ (সা.) পবিত্র চুল যেখানে রয়েছে, সেখানে উপস্থিত হয়েছে এ দিনটি পালন করেছে।
iqna

 

captcha