IQNA

23:11 - December 13, 2017
সংবাদ: 2604549

সৌদি আরবের গোলাবারুদের গুদামে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: একটি সামরিক উৎস জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনীর হামলায় সৌদি আরবের একটি গোলাবারুদের গুদামে আগুন লাগে।

সৌদি আরবের গোলাবারুদের গুদামে আগুন

সৌদি আরবের গোলাবারুদের গুদামে আগুন

 

বার্তা সংস্থা ইকনা: আসির প্রদেশের এক সামরিক উৎস ঘোষণা করেছে, ইয়েমেনের স্বেচ্ছাসেবী ও সেনা বাহিনীর হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের রেকাবাত আল-হানজার এলাকার একটি গোলাবারুদের গুদামে আগুন লাগে।

এই সামরিক উৎস আরও বলেছে: ইয়েমেনের সেনাবাহিনীর সশস্ত্র আক্রমণের ফলে আসিরের সিবহাতাল পর্বমালায় অবস্থিত সৌদি আরবের বেশ কয়েকজন সেনা নিহত ও অনেকেই আহত হয়েছে।

এছাড়াও সৌদি আরবের রেকাবাত আল-হানজার এলাকায় ইয়েমেনী সেনাবাহিনীর হামলায় এক স্নাইপার নিহত হয়েছে।

এদিকে এনাটোলিয়ান নিউজ এজেন্সি ঘোষণা করেছে, সৌদি আগ্রাসী জোটের সশস্ত্র আগ্রাসনের ফলে ইয়েমেনের তাজ প্রদেশের সর্ববৃহৎ হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে।

iqna

 

 

captcha