আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ সেদেশের হোমস প্রদেশের উত্তরাঞ্চলের আল হাউলা শহরের টালদু এলাকার মসজিদে বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার (১৫ই ডিসেম্বর) জুমার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্য করে এক সশস্ত্র সন্ত্রাসী এই বোমা হামলা চালায়। এই হামলায় টালদু এলাকার জামে মসজিদের পেশ ইমাম সহ দশ জন মুসল্লি আহত হয়েছেন।
হাউলা শহরে বিগত কয়েক সপ্তাহ ধরে সেদেশের নিরাপত্তা বাহিনীর সাঁজোয়া গাড়িবহরের টহলের ফলে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিলো।
সিরিয়া ও ইরাক থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস নিধন হলেও এই গোষ্ঠী সদস্যরা এই দুই দেশের সীমান্ত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মাঝে মধ্যে এধরণরে জঘন্য কাজের মাধ্যমে ইরাকে পুনরায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।