IQNA

10:49 - January 10, 2018
সংবাদ: 2604755

ইরানের সচেতন জনগণ শত্রুদের চক্রান্ত নস্যাৎ করেছে: রাহবার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি বলেছেন, ইসলামি বিপ্লবের শত্রুরা জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল; কিন্তু ইরানের সচেতন জনগণ শত্রুদের সমস্ত চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

ইরানের সচেতন জনগণ শত্রুদের চক্রান্ত নস্যাৎ করেছে: রাহবার

ইরানের সচেতন জনগণ শত্রুদের চক্রান্ত নস্যাৎ করেছে: রাহবার
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি গতকাল (মঙ্গলবার) ধর্মীয় নগরী কোম থেকে তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তেহরান আগত হাজার হাজার মানুষদের উদ্দেশ্যে বক্তৃতাকালে বলেন: আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল, পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি ধনী দেশ এবং বিপ্লববিরোধী মোনাফেকিন গোষ্ঠী এমকেও ইরানে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইরানের সচেতন জনগণ পাল্টা পদক্ষেপের মাধ্যমে তা ব্যর্থ করে দিয়েছে। শত্রুরা সাধারণ মানুষের সমাবেশকে অপব্যবহার করে নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল।

সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিনই মিছিল হচ্ছে। ইরানি জাতি দৃঢ়তার সঙ্গে এখন আমেরিকা, ব্রিটেন ও লন্ডনবাসীকে এ কথাই বলছে যে, তোমরা এবারও ব্যর্থ হয়েছ, ভবিষ্যতেও ব্যর্থ হবে।

সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সচেতন জনগণ শৃঙ্খলা ধরে রেখে স্বতঃস্ফূর্তভাবে শত্রুদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে তা বিশ্বে বিরল এবং এ ধারা বিপ্লবের পর থেকেই গত ৪০ বছর ধরে অব্যাহত রয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, গত ৪০ বছর ধরে শত্রুরা আমাদের বিরুদ্ধে যা কিছু করেছে তার প্রধান টার্গেট ছিল ইসলামি বিপ্লব। কারণ ইসলামি বিপ্লব ইরানে শত্রুদের রাজনৈতিক শেকড় উপড়ে ফেলেছে। এ কারণে এখন তারা নিয়মিতভাবে ইসলামি বিপ্লবকে আঘাত করার চেষ্টা চালাচ্ছে এবং প্রতিবারই ব্যর্থ হচ্ছে। ইরানির জাতির দৃঢ়তা ও প্রতিরোধের কারণে শত্রুরা লক্ষ্য হাসিল করতে পারে না।

iqna

captcha