IQNA

23:43 - October 17, 2013
সংবাদ: 2604810

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা পালিত

আন্তর্জাতিক বিভাগ : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় গতকাল বাংলাদেশেও পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা পালিত
BDNews24 এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও গতকাল (১৬ই অক্টোবর) পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিপরিষদ বর্গ, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের পক্ষে এস কে সিনহা, রাষ্ট্রদূত, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা অংশ নেন। জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
জামাত শেষে সকাল আটটা ৪০ মিনিটের দিকে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের শান্তি কামনাসহ দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করার জন্য দোয়া করা হয়।
এদিকে, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অনেক নারী ও শিশুও অংশ নেয়। নারীদের জামাতের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। নামাজ শেষে জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
captcha