IQNA

23:42 - January 18, 2018
সংবাদ: 2604829

উজবেকিস্তানে রাস্তার পাশে "ছোট মসজিদ" নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের সরকার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের ৩ কোটি মুসলিম নাগরিকদের জন্য রাস্তার পাশে ছোট মসজিদ নির্মাণ করবে।

উজবেকিস্তানে রাস্তার পাশে

 উজবেকিস্তানে রাস্তার পাশে

 

বার্তা সংস্থা ইকনা: এই মসজিদসমূহ স্থানী মুসলমানরা ছাড়াও সেদেশর ভ্রমণরত পর্যটকদের জন্যেও উপকারে আসবে।

উজবেকিস্তানের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, অতি শীঘ্রই উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের বিভিন্ন রাস্তার পাশে ২২টি ছোট মসজিদ নির্মাণ করা হবে।

উজবেক পর্যটন বোর্ড ঘোষণা করেছে, অধিক মুসলিম পর্যটকদের আকর্ষণ করার জন্য হোটেলের রুমগুলোয় পবিত্র কুরআনের পাণ্ডুলিপি, জায়নামাজ, এবং কেবলানামা (কম্পাস) রাখা হয়েছে।

উজবেকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইসলাম কারিম উফের সময়ে অর্থাৎ ২০১৬ সালের পূর্বে মুসলমানদের কার্যক্রম যার অধিকাংশই তাজিকিস্তানের জনগণ আঞ্জাম দিতো তার পরিমাণ অনেক নগণ্য ছিল।

ইসলাম কারিম উফের পরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শওকত মীরাজায়য়েভ দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতায় আসার পর অর্থনৈতিক ও সামাজিক সংস্কার এবং জনগণের মধ্যে বিচ্ছিন্নতা কমানোর চেষ্টা করছেন।

iqna 

 

 

 

captcha