IQNA

ভারতে উগ্র হিন্দুত্ববাদ বিস্তারের জন্য ক্ষমতাসীনরা দায়ী

21:40 - January 20, 2018
সংবাদ: 2604843
ভারতে উগ্র হিন্দুত্ববাদ বিস্তারের জন্য ক্ষমতাসীনরা দায়ী
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে উগ্র হিন্দুত্ববাদের বিস্তারের জন্য ক্ষমতাসীন রাজনীতিকদের দায়ী করলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ। দেশটির মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

ভারতে উগ্র হিন্দুত্ববাদ বিস্তারের জন্য ক্ষমতাসীনরা দায়ী
বার্তা সংস্থা ইকনা: গত বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড রিপোর্ট-২০১৮’-এ বলা হয়, গেলো বছর নানা অজুহাতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর কমপক্ষে ৩৮ বার হামলা হয়েছে। যার ১০টি ছিল প্রাণঘাতী। সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেন, অনীহার কারণেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ ঠেকাতে বারবার ব্যর্থ হয়েছে মোদি প্রশাসন।

‘ওয়ার্ল্ড রিপোর্ট-২০১৮’ আরও দাবি করেছে যে, সরকারের শীর্ষ নেতারা প্রকাশ্যে উগ্রপন্থীদের সমর্থন দেন। সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হওয়ায় জবাবদিহিতার সঙ্কট তৈরি হয়েছে বলেও তার অভিযোগ। বিরোধী মতাদর্শীদের ওপর দমনপীড়ন এবং তথ্য সরবরাহ ও সংবাদকর্মীদের কাজে বাধা সৃষ্টিরও অভিযোগ আনা হয় প্রতিবেদনটিতে। ইনকিলাব

captcha