IQNA

কিরকুকে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলা

15:01 - February 25, 2018
সংবাদ: 2605125
কিরকুকে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলা
আন্তর্জাতিক ডেস্ক: কিরকুকের এক উৎস জানিয়েছে, কিরকুকে স্বেচ্ছাসেবীদের একটি ঘাঁটির নিকটে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালিয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আজ সকালে এক ঘাতক নিজের কাছে থাকা বেল্ট বোমাটি কিরকুকে স্বেচ্ছাসেবীদের একটি ঘাঁটির নিকটে বিস্ফোরণ ঘটিয়েছে। এই বোমা হামলায় কোন হতাহত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এই উৎস বলেছে, হামলার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। নিরাপত্তা বাহিনী ঘটনা স্থলে উপস্থিত হয়ে আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে।
উল্লেখ্য , ইরাকের রাজধানী বাগদাদের ২৫৫ কিলোমিটার উত্তর কিরকুক শহরের অবস্থান। সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আত্মঘাতী হামলার চালানোর জন্য অধিকাংশ সময়ই সন্ত্রাসীরা এই শহরকেই বেছে নেয়।
iqna

 

captcha