IQNA

কিরকুকের চেকপয়েন্টে আইএসের হামলা

23:54 - February 27, 2018
সংবাদ: 2605144
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক প্রদেশের এক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, কিরকুকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি চেকপয়েন্টে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় একজন নিহত হয়েছেন।

ইমাম রেজার (আ.) মাজারে বৃটিশ নারীর ইসলাম গ্রহণ

বার্তা সংস্থা ইকনা: দায়েশের এক সশস্ত্র সন্ত্রাসী সোমবার (২৬শে ফেব্রুয়ারি) কিরকুকের 55 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজাতিয়া গ্রামের হাওয়াজা নামক এলাকার একটি চেকপয়েন্টে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের একজন সদস্য নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই সংস্থা জানিয়েছে, হামলার পর সশস্ত্র সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সময় ইরাকী নিরাপত্তাকর্মীগণ গুলি হত্যা করে এবং নিহত সৈন্যের মৃতদেহ ফরেনসিক মেডিকেলে হস্তান্তর করে।

উল্লেখ্য, ইরাকের কিরকুক শহর তিন বছরের ঊর্ধ্বে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাতে অবরুদ্ধ থাকে। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ২০১৭ সালের ৫ম অক্টোবর এই শহরকে দায়েশ মুক্ত ঘোষণা করে। কিন্তু এখনও এশহরে মাঝেমধ্যে পালিয়ে থাকা দায়েশের সদস্যরা এধরণের সন্ত্রাসীমুলক কার্যক্রম চালাচ্ছে।

iqna

 

 

 

 

captcha