IQNA

0:25 - March 05, 2018
সংবাদ: 2605185

ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে কুরআনের ১০০ জন শিক্ষকের প্রশিক্ষণ কোর্স

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী (আ.)এর মাযারের অন্তর্গত দারুল কুরআনের পক্ষ থেকে ১০০ জন কুরআনের শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।

ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে কুরআনের ১০০ জন শিক্ষকের প্রশিক্ষণ কোর্স


বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাযারের অন্তর্গত দারুল কুরআনের প্রধান আলা মোহসেন বলেন: এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে নাযাফের কুরআনের শিক্ষকগণকে শক্তিশালী করা এবং কুরআনের সংস্কৃতি প্রচার করা।
তিনি বলেন: প্রশিক্ষণ কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের বয়স অবশ্যই ১৬ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং তাজবিদ ও তিলাওয়াতের পদ্ধতির ওপর কোর্স করতে হবে।
আলা মোহসেন বলেন: এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিমণ্ডলী নাযাফে ইমাম আলী (আ.)এর মাযারের হায়দারী প্রাঙ্গণের ২৪ নম্বর কক্ষে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
iqna

 

captcha