IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় রাশিয়ার শিশু হাফেজদের উপস্থিত

23:55 - March 19, 2018
সংবাদ: 2605301
মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় রাশিয়ার শিশু হাফেজদের উপস্থিত
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল-আজহারের পক্ষ থেকে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় রাশিয়ার দুই জন ক্ষুদে হাফেজ অংশগ্রহণ করেছেন।


বার্তা সংস্থা ইকনা: আল আজহার কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান আহমাদ জুনাইদ মিশরের দাকাল্লিয়া প্রদেশে এই দুই ক্ষুদে হাফেজের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তিনি এই দুই প্রতিযোগীদের আরও দৃঢ় ভাবে কুরআন হেফজ এবং শুদ্ধ আরবি উচ্চারণের জন্য উৎসাহ যোগান।
মিশরের আল-আজহারের পক্ষ থেকে "তাহাদ্দীউল ক্বারায়াতুল আরবি" শিরোনামের উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান মিশরে আল-আজহারের বিভিন্ন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতা আগামী ২২শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

iqna

captcha