IQNA

20:16 - April 06, 2018
সংবাদ: 2605442

পারিবারিকভাবে মসজিদে উপস্থিতি সন্তানদের উপর ইতিবাচক ভূমিকা রাখে

মসজিদ সন্তানদের মধ্যে ধর্মীয় অনুভূতি সৃষ্টি ও তাদের চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। পারিবারিকভাবে মসজিদে উপস্থিতি সন্তানদের মাঝে মসজিদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়।

পারিবারিকভাবে মসজিদে উপস্থিতি সন্তানদের উপর ইতিবাচক ভূমিকা রাখে



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ ইয়াওয়ারি পারিবারিকভাবে মসজিদে উপস্থিতির উপর গুরুত্বারোপ করে বলেন: মসজিদ ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের তীর্থস্থান। মসজিদে যাতায়ত মানুষের ঈমান ও আকিদাকে সুদৃঢ় করে। যদি কেউ পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত মসজিদে যাতায়ত করে, তাহলে নি:সন্দেহে তার পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় ও মজবুত হবে। মসজিদের ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ তাদের মধ্যে বিস্ময়কর ইতিবাচক প্রভাব বিস্তার করবে।

সন্তানদের নৈতিক চরিত্র গঠন ও ধর্মীয় জ্ঞান অর্জনে মসজিদে ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন: যে সব পরিবারের সন্তানরা নিয়মিত মসজিদে যাতায়ত করে, তাদের সন্তানরা ধর্মীয় প্রশিক্ষণ ও নৈতিকতার দিক থেকে অগ্রগামী। সন্তানদের মাঝে ঈমানী চেতনা ও ধর্মীয় অনুভূতি বিকাশের সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ। তাই যে পরিবারের অভিভাবকরা তাদের সন্তনদেরকে সাথে নিয়ে মসজিদে গমন করে, তাদের সন্তানরা শিশুকাল থেকেই উত্তম প্রশিক্ষণ নিয়ে বেড়ে উঠে। ফলে তারা সামাজিক অবক্ষয় ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে নিরাপদ থাকতে পারে। শাবিস্তান

 

captcha