IQNA

থাইল্যান্ডে কুরআন প্রদর্শনী + ছবি

0:07 - April 09, 2018
সংবাদ: 2605469
থাইল্যান্ডে কুরআন প্রদর্শনী + ছবি
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক বই মেলা-২০১৮ ইরানের প্রিন্টকৃত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।

থাইল্যান্ডে কুরআন প্রদর্শনী + ছবি 

বার্তা সংস্থা ইকনা: থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলের উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এসকল মূল্যবান পাণ্ডুলিপি ফার্সি ভাষায় অনুদিত সূক্ষ্ম নমুনায় প্রিন্ট করা হয়েছে।

৬২০ পৃষ্ঠা বিশিষ্ট এসকল মূল্যবান পাণ্ডুলিপি ইরানের রাজধানী তেহরানের "খাজাস্তে" ছাপাখানায় প্রিন্ট করা হয়েছে।

এছাড়াও এই প্রদর্শনীতে ইরানী কালচারাল কাউন্সিল এবং আল মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফার্সি থেকে থাই ভাষায় অনুদিত সকল গ্রন্থসমূহে এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে। এসকল গ্রন্থের সংখ্যা প্রায় ৭০টি হবে। এছাড়াও ইংরেজি ভাষায় ইরানী প্রাকৃতিক, শিল্প, সাংস্কৃতিক ও ইতিহাসের গ্রন্থসমূহও প্রদর্শিত হয়েছে। ইরানের বিশিষ্ট কবি হাফেজ, সায়দী, খাইয়াম এবং মাওলাভীর থাই ভাষায় অনুদিত কবিতাগুচ্ছও এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।

ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক বই মেলা-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠান ২৯শে মার্চে থাইল্যান্ডের প্রিন্স মাহা চাকরি সিরিন শর্ন এবং রাজা বোনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং ৮ম এপ্রিল পর্যন্ত অব্যাহত ছিল।

iqna

 

captcha