আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের পূর্বাঞ্চলের হাজারামৌত প্রদেশের সিয়ন শহরের বিশিষ্ট আলেম "শেখ সালামাত কাছিরী"কে ৯ম এপ্রিল অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনী সুফি পণ্ডিত শেখ সালামাত কাছিরী সিয়ন শহরের বাজারে হাটার সময়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
গতমাসে দেশটির ঐতিহাসিক শহর ত্রিমে শেই ইদরুস ইবনে সামিত নামে এক আলেমকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
হাজারামৌত প্রদেশে সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী এবং সংযুক্ত আরব আমিরাতের বিশেষ বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
হাজারামৌত প্রদেশে আমিরাতের বিশেষ বাহিনীর উপস্থিতের বিরোধিতা করছে মনসুর হাদি কর্তৃক নিয়োজিত ইয়েমেনের সামরিক বাহিনীর এক কমান্ডার।