IQNA

1:04 - April 14, 2018
সংবাদ: 2605507

যে তিনটি কাজ পরিত্যাগ করা যাবে না

ইমাম বাকির(আ.) বলেছেন, এমন তিনটি কাজ রয়েছে যা পরিত্যাগ করার অধিকার কারও নেই।

যে তিনটি কাজ পরিত্যাগ করা যাবে না

 

বার্তা সংস্থা ইকনা: ইসলামী জীবন-যাপন তেমন কঠিন কিছু নয় বরং কুরআন ও হাদিসের উপর সামান্য দৃষ্টিপাত এবং তার উপর আমল করার মাধ্যমে আমরা ভালভাবে ইসলামী জীবন-যাপন করতে পারি।

ইমাম বাকির(আ.) বলেছেন, এমন তিনটি কাজ রয়েছে যা পরিত্যাগ করার অধিকার কারও নেই, যথা: আমানত রক্ষা করা চাই আমানত দাতা ভাল হোক বা খারাপ, প্রতিশ্রুতি রক্ষা করা চাই সেই প্রতিশ্রুতি ভাল মানুষকে দেয়া হোক বা খারাপ মানুষকে। পিতা-মাতার সাথে সদাচার করা চাই সেই পিতামাতা ভাল হোক বা খারাপ।

ثَلاثٌ لَم يَجعَلِ اللّه ُ عز و جل لِأَحَدٍ فيهِنَّ رُخصَةً : أداءُ الأَمانَةِ إلَى البِرِّ وَالفاجِرِ ، وَالوَفاءُ بِالعَهدِ لِلبِرِّ وَالفاجِرِ ، وبِرُّ الوالِدَينِ بِرَّينِ كانا أو فاجِرَينِ .

উসুলে কাফি, ২য় খণ্ড, পৃ: ১৬২, হাদিস-১৫।

captcha