IQNA

16:24 - May 23, 2018
সংবাদ: 2605818

আনবারে দায়েশের তিনটি আস্তানা ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি সিকিউরিটি মিডিয়া সেন্টার আল-আনবার প্রদেশে দায়েশের তিনটি আস্তানা ধ্বংস এবং ১৯টি বিস্ফোরক প্যাকেট নস্যাৎ করার খবর জানিয়েছে।

আনবারে দায়েশের তিনটি আস্তানা ধ্বংস


বার্তা সংস্থা ইকনা: ইরাকের সিকিউরিটি মিডিয়া সেন্টার এক বিবৃতিতে ঘোষণা করেছে, আল জাজিরার অপারেশন কমান্ড আল-আনবার প্রদেশের উম্মে আল-ওয়াহুশ, উম্মে সামোয়া, তিমিশান ও খানিফিস এলাকায় পরিদর্শন কার্যক্রম বাস্তবায়নের মধ্যমে দায়েশের তিনটি আস্তানা ধ্বংস এবং ১৯টি বিস্ফোরক প্যাকেট নস্যাৎ করেছে।
এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে, এছাড়াও অপারেশন কমান্ড তিনিটি C4 বোমা ফাকা স্থানে বিস্ফোরণ করেছে।
ইরাকি সিকিউরিটি মিডিয়া সেন্টার আরও জানিয়েছে, এই অপারেশনে দায়েশের বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং সন্ত্রাসীদের ব্যাপক গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে।
iqna

 

captcha