আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের ইসলামী এবং দাতব্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি এবং টোঙ্গা'র মসজিদসমূহ পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসহ বেশ কয়েক হাজার ইসলামি বই বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নিউজিল্যান্ডে আমিরাতের দূতাবাসের তত্ত্বাবধায়নে ইংরেজি ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ২ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে। এসকল বই সেদেশের নওমুসলিমদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এছাড়ারও, দুবাইয়ের ইসলামী এবং দাতব্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিউজিল্যান্ডে আমিরাতের দূতাবাসের তত্ত্বাবধায়নে ইংরেজি ভাষায় অনুদিত বেশ কয়েক হাজার ইসলামি বই সেদেশের নওমুসলিমদের মধ্যে বিতরণ করা হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি এবং টোঙ্গা' বসবাসরত মুসলমানদের মাঝে ইংরেজি এবং আরবি ভাষায় এসকল গ্রন্থ বিতরণ করা হয়েছে।
iqna