IQNA

20:02 - May 28, 2018
সংবাদ: 2605861

ইসলামিক সেন্টারে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় রাপালু শহরের ইসলামিক সেন্টারে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দিয়েছেন।

ইসলামিক সেন্টারে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ


বার্তা সংস্থা ইকনা: ইতালির উত্তরাঞ্চলীয় রাপালু শহরের ইসলামিক সেন্টারে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দিয়েছেন। ইসলামিক সেন্টারে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ইসলামিক সেন্টারে মাইক্রোফোন এবং অডিও সিস্টেমসহ অন্যান্য সামগ্রী চুরি করেছে।
এছাড়াও এসকল সন্ত্রাসীরা ইসলামিক সেন্টারের একটি দরজা ভেঙ্গে ইসলামিক সেন্টারের দেয়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবমাননাকর উক্তি লিখেছে।
এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে ইতালি পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গতমাসে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা এই সেন্টারে হামলা চলিয়ে ইসলামিক সেন্টারের সরঞ্জাম চুরি করতে চেয়েছিল।
iqna

 

 

captcha