IQNA

সিরিয়ায় তাহরির বোর্ডের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল দায়েশ

23:48 - June 10, 2018
সংবাদ: 2605957
সিরিয়ায় তাহরির বোর্ডের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল দায়েশ
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার 'তাহরিরুশ শাম' বোর্ডের সাথে সংঘর্ষ অব্যাহত রেখে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই বোর্ডের তিন জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সিরিয়ায় তাহরির বোর্ডের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল দায়েশ

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার ইদলিব শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ 'তাহরিরুশ শাম' বোর্ডের তিন জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সম্প্রতি এক বন্দুক যুদ্ধে দায়েশের ২২ জন ইরাকী সদস্যের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য এই সন্ত্রাসী গোষ্ঠী 'তাহরিরুশ শাম' বোর্ডের বন্দি তিন জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এই তিনজনকে কমলা রঙ্গের পোশাক পরিয়ে তাদের শিরশ্ছেদ করে। 

এছাড়াও সিরিয়ার ইদলিব প্রদেশের সেলুকিন শহরে গত মঙ্গলবার (৫ম জুন) 'তাহরিরুশ শাম' বোর্ডের সদস্যদের সাথে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বন্দুক যুদ্ধ হয়। এই সংঘর্ষে দায়েশের ২২ জন ইরাকী সদস্যের মৃত্যু এবং অনেক সদস্য গ্রেফতার হয়। অপরদিক থেকে 'তাহরিরুশ শাম' বোর্ডের ৫ জন সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

iqna

 

captcha